কোভিড-১৯ পার্টিতে অংশ নিয়ে মৃত্যু হল ৩০ বছরের এক তরুণের
গোটা বিশ্ব জুরে চলছে করোনা আতঙ্ক। এর জেরে প্রতিদিন মৃত্যু হচ্ছে হাজার হাজার মানুষের। তবে আমেরিকার টেক্সাসে যেভাবে এক ব্যক্তির মৃত্যু হল, তাঁকে সেধে কবর খোঁড়া ছাড়া আর কিছুই বলা যেতে পারে না। কোভিড-১৯ পার্টিতে অংশ নিয়ে মৃত্যু হল ৩০ বছরের এক তরুণের।
সান আন্তোনিওর মেথোডিস্ট হাসপাতালের চিফ মেডিকেল অফিসার জেন আপেলবি জানিয়েছেন, ওই ব্যক্তি মনে করছিলেন ভাইরাসের ব্যাপারটা একটা ধাপ্পাবাজি। যদিও আমেরিকাতে এখনও পর্যন্ত ১৩৫,০০০ এরও বেশি মানুষ করোনার জেরে মারা গিয়েছে। রবিবার একটি স্বাক্ষাৎকারে তিনি বলেন, পার্টিটা ছিল এমন যেখানে এক করোনা আক্রান্তরা তাঁর বন্ধুদের আমন্ত্রণ করেছিল, এবং তাঁরা দেখতে চেয়েছিল যে তাঁরা এই রোগকে হারাতে পারে কিনা।
ভাইরাসের ব্যাপারটা তাঁরা ধাপ্পাবাজি বলে মানতে শুরু করেছিল। তবে হাসপাতালে ওই করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুর আগে তাঁর নার্সকে জানান, ‘আপনি জানেন, আমি মনে করি আমি ভুল করে ফেলেছি।’ আসলে তিনি ভেবেছিলেন, এই রোগটা গোটাটাই একটা ‘ধাপ্পাবাজি’। এছাড়া তাঁর বক্তব্য ছিল যুবকেরা এই রোগে আক্রান্ত হন না।
Post a Comment