চিকিৎসায় গাফিলতির অভিযোগে নার্সিংহোম ভাঙচুর - The News Lion

চিকিৎসায় গাফিলতির অভিযোগে নার্সিংহোম ভাঙচুর




হাওড়ার লিলুয়ার একটি  নার্সিংহোমে এক যুবকের মৃত্যুর ঘটনায় চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল। এই ঘটনায় ওই নার্সিংহোমে ভাঙচুর হয় বলে অভিযোগ।





ঘটনাটি ঘটেছে রবিবার রাতে লিলুয়ার একসরা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে পেটের কিছু সমস্যা নিয়ে এক যুবককে সেখানে ভর্তি করা হয়েছিল। বিকালে তাঁর মৃত্যু হয়।






এই খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতের পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতিতেই এই ঘটনা। এরপরই ওই নার্সিংহোমে তান্ডব  চলে বলে অভিযোগ।






বেনারস রোড অবরোধ করা হয়। লিলুয়া থানার পুলিশ এসে তদন্তের আশ্বাস দিলে অবরোধ ওঠে। নার্সিংহোম কর্তৃপক্ষের বক্তব্য, রোগীর অবস্থা প্রচন্ড খারাপ ছিল। কোনও ভুল চিকিৎসা হয়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.