মদ খাওয়া নিয়ে বচসা ধাবায়, যুবকের রহস্য মৃত্যু - The News Lion

মদ খাওয়া নিয়ে বচসা ধাবায়, যুবকের রহস্য মৃত্যু























বন্ধুদের  সাথে ধাবায় বসে মদ্যপান করার সময় ধাবার কর্মচারীদের সাথে বচসার জেরে মারধরের ঘটনায় এক যুবকের রহস্য মৃত্যু্ হল ৬ নং জাতীয় সড়কের ধারে উলুবেড়িয়া বানীতলার একটি পেট্রল পাম্প সংলগ্ন ধাবায়।





জানা গেছে রবিবার সন্ধ্যায় চেঙ্গাইলের রায়পাড়ায্র বাসিন্দা বিশু মাঝি (৩২) তার   ৪ বন্ধুর সঙ্গে মদ্যপান করার উদ্দ্যেশে জাতীয় সড়কের ধারে ধাবায় যায়। সূত্রের খবর যুবকরা ধাবায় বসে অধিক রাত পযন্ত মদ্যপান করার পর মদের দাম দেওয়া নিয়ে  কর্মচারীদের সঙ্গে তাদের বচসা বাধে।






অভিযোগ বচসা চলাকালীন ধাবার কর্মচারীরা ফোনে আশেপাশের যুবকদের ডেকে আনলে ৫০/৬০ জন যুবক ঘটনাস্থলে আসে এবং ধাবায় মদ্যপান করা যুবকদের মারধর শুরু করে। মৃত যুবকের বন্ধুদের অভিযোগ যুবকেরা তাদের যথেচ্ছভাবে মারধর করার পাশাপাশি তাদের কাছে থাকা টাকা ছিনিয়ে নেয় এমনকি মদের বোতল ভেঙে তাদের মারধর করে।




তাদের অভিযোগ ঘটনার সময় বিশু স্কুটি চালিয়ে পালাতে যাওয়ার সময় জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে থাকা একটি লরির সঙ্গে তার স্কুটির ধাক্কা লাগলে সে ছিটকে রাস্তায় পড়ে। পরে খবর পেয়ে উলুবেড়িয়া থানার পুলিস ঘটনাস্থলে পৌছে আশঙ্কাজনক অবস্থায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।




ঘটনা সর্ম্পকে পুলিসের বক্তব্য মদ্যপান করাকে কেন্দ্র করে একটি ঝামেলায় এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.