বিহারে জনশতাব্দীর সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে গেল গাড়ি, মৃত ২ - The News Lion

বিহারে জনশতাব্দীর সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে গেল গাড়ি, মৃত ২





বিহারে  জনশতাব্দীর সঙ্গে ধাক্কা লেগে পুরোপুরি দুমড়ে গেল একটি গাড়ি। ট্রেনের ধাক্কায় এখন পর্যন্ত গাড়ির ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিহারের পোতাহি ও নাদোয়ানের মাঝে এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর।







জানা গিয়েছে, নিয়ম ভেঙে ওই গাড়িটি ট্রেন লাইন ক্রস করতে যেতেই এই বিপত্তি। তবে এই  দুর্ঘটনায় রেল চলাচলে কোনও বিঘ্ন হয়নি বলে জানানো হয়েছে।  জানা গিয়েছে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই গাড়ির দুই যাত্রীর।








সূত্রের খবর গাড়িটিকে রেল লাইনে দেখে ট্রেনের চাল এমার্জেন্সি ব্রেক কষলেও তাতে কাজের কাজ হয়নি। মারাত্মক জোরে সংঘর্ষ হয় গাড়ি ও ট্রেনের। মৃত্যু হয় দুইজনের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.