খেলার জগতেও শুরু হলো কেন্দ্র -রাজ্য সংঘাত - The News Lion

খেলার জগতেও শুরু হলো কেন্দ্র -রাজ্য সংঘাত






বিভিন্ন ইস্যুতে কেন্দ্র এবং রাজ্যের সম্পর্কের অবনতি ঘটেছে। রাজনৈতিক সেই সংঘাতের আচ এবার এসে পড়ল ক্রীড়াক্ষেত্রে ও। 'এক রাজ্য, এক খেলা'- কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজুর এই মতের সঙ্গে সহমত নন বাংলার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এক ভিডিও কনফারেন্সে বিভিন্ন রাজ্যের ৩৬ জন ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী।





সেই প্রসঙ্গে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন “কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর প্রস্তাব অবাস্তব। এই রাজ্যে প্রচুর খেলাধুলো রয়েছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর প্রস্তাব মানলে সেগুলির  কী হবে?” অন্য খেলাধুলো পাশাপাশি চললেও, ওই একটি খেলাতে বাড়তি নজর দিতে হবে রাজ্যকে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর এই প্রস্তাবে আপত্তি জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী। কেন্দ্রের এই প্রস্তাবে অন্য রাজ্যগুলি অবশ্য রাজি হয়েছে।






অপরদিকে, জলপাইগুড়িতে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন গড়ে তুলেছিল বাংলা। যা মউ চুক্তি করে সাইয়ের হাতে তুলে দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে এখন খেলাধুলোর বদলে গরু চড়ে বেড়ায় বলে দাবি রাজ্যের ক্রীড়ামন্ত্রীর। তিনি এই কথাটি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে জানালে তিনি বলেন বিষয়টি দেখা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.