করোনার বলি হলেন চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট - The News Lion

করোনার বলি হলেন চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট




এবার করোনার বলি হলেন  চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা ডেপুটি কালেক্টর দেবদত্তা রায় (৩৮)। তিনি বেশ কিছুদিন  ধরে জ্বর শ্বাসকষ্ট ইত্যাদি উপসর্গ নিয়ে ভুগছিলেন।জানা গিয়েছে, দেবদত্তা দমদমের বাসিন্দা। তাঁর চার বছরের একটি ছেলে রয়েছে। দিনকয়েক ধরে জ্বরে ভুগছিলেন দেবদত্তা।






গত এক তারিখ থেকে অসুস্থতার কারনে ছুটিতে ছিলেন তিনি। কলকাতায় চিকিৎসাও করানো হচ্ছিল তার। গতকাল অবস্থার অবনতি হওয়ায় তাকে শ্রীরামপুরের হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকাল নটা নাগাদ সেখানেই মারা যান তিনি।






তার মৃত্যুতে পশ্চিমবঙ্গের প্রশাসনিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। । শুরু থেকে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরা সহ যাবতীয় বিষয়ের তত্ত্বাবধান করছিলেন বলে তিনি।






২০১১ ব্যাচের ডব্লিউবিসিএস অফিসার দেবদত্তা রায় প্রথমে পুরুলিয়া ২ নম্বর ব্লকের বিডিও হিসেবে কর্মরত ছিলেন। পরে হুগলি জেলার চন্দননগর মহকুমা অফিসে ডেপুটি ম্যাজিস্টেট হিসেবে কাজে যোগ দেন।







পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্য থেকে বিশেষ ট্রেনে বাংলায় ফেরানোর কাজ শুরু হতেই তাঁর কাজের চাপ বেড়ে গিয়েছিল। অন্য রাজ্য থেকে যে শ্রমিকরা ডানকুনিতে আসছিলেন তাঁদের দেখাশোনার পুরো দায়িত্ব ছিল দেবদত্তার উপর। আর সেই কাজ করতে গিয়েই করোনায় আক্রান্ত হন তিনি। এমনকী এই মারণ ভাইরাসের জীবাণু প্রবেশ করে তাঁর স্বামীর শরীরেও।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.