ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়ালো, মৃত ২৩, ৭১৮ জন - The News Lion

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়ালো, মৃত ২৩, ৭১৮ জন





প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। দৈনিক করোনা আক্রান্ত ২০ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। এরপর এদিন ৯ লাখ ছাড়াল দেশের মোট আক্রান্তের সংখ্যা।





১৩০ কোটির দেশ ভারতে এই মুহূর্তে ৯ লাখ পার করল করোনা আক্রান্তের সংখ্যা। ভারতে আপাতত করোনা আক্রান্তের সংখ্যা ৯,০৪,৮৩০ জন। সুস্থ হয়েছেন ৫৭০২০১ জন। অ্যাকটিভ কেস ৩,১০ ৫২৭ জন। মৃত্যু হয়েছে ২৩, ৭১৮ জনের।








করোনার দৈনিক হার গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমণে রেকর্ড ভারতে। আক্রান্ত হয়েছেন ২৮,৭০১ জন। আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে দেশে। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় ৮ লক্ষ ৭ হাজার ছাড়িয়েছে।




ভারতের প্রত্যেক রাজ্যেই করোনা সংক্রমণ বেড়ে চলেছে। যদিও ভারতে মোট অ্যাকটিভ কেস রয়েছে ৩ লক্ষ। এখনও পর্যন্ত দেশে ১ কোটি ১৮ লক্ষ পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।






করোনার জেরে মহারাষ্ট্রের পরিস্থিতি সবচেয়ে খারাপ। সেখানে ২৬০৯২৪ জন আক্রান্ত। এরপরই রয়েছে তানিলনাড়ু, সেখানে আক্রান্তের সংখ্যা ১৪২৭৯৮জন , তারপরেই তৃতীয় স্থানে দিল্লি, ও চতুর্থতে গুজরাত । তারপর রয়েছে, কর্ণাটক. উত্তরপ্রদেশ, তেলাঙ্গানা, পশ্চিমবঙ্গ।






করোনা সংক্রমণ রুখতে ইতিমধ্যেই লকডাউনের পথে হাঁটতে শুরু করেছে একাধিক দেশ। পুণেতে আজ থেকে শুরু হয়েছে লকডাউন। পশ্চিমবঙ্গ, অসম, উত্তর প্রদেশও দফায় দফায় লকডাউন শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.