ভারতে বিনিয়োগ করতে চায় এই নামী কোম্পানি, ৬০০০ চাকরির সুযোগ - The News Lion

ভারতে বিনিয়োগ করতে চায় এই নামী কোম্পানি, ৬০০০ চাকরির সুযোগ



একাধিক দেশের নামী সংস্থা এই মুহূর্তে চিন ছেড়ে অন্যত্র যাওয়ার চেষ্টা করে চলেছে। আর সেই বিষয়টি কাজে লাগিয়ে ভারতীয় অর্থনীতির পালে হাওয়া লাগানোর চেষ্টা করে চলেছে কেন্দ্রীয় সরকার।  করোনার অর্থসঙ্কটের মধ্যেই তাইওয়ানের অন্যতম জনপ্রিয় কোম্পানি ভারতে বিনিয়োগের পরিকল্পনা করেছে বলে জানা গিয়েছে।




ফক্সকন মূলত তাইওয়ানের একটি কোম্পানি। যা ভারতে সকল আইফোনের যন্ত্রাংশ ঠিক করে লাগিয়ে থাকে। আইফোনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হল ধাপে ধাপে সকল যন্ত্রাংশ ঠিক করে লাগানো। সেই কাজটি করে থাকে এই সংস্থা।  জানা গিয়েছে চিনের উপর থেকে নির্ভরশীলতা কমানোর জন্য এবং সেখান থেকে সংস্থার কার্যকলাপ দ্রুত সরিয়ে ফেলতে আগ্রহী এই সংস্থা।



 কারণ চিনের সঙ্গে আমেরিকার বর্তমান পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ভারতের তামিলনাড়ুতে এবং অন্ধ্র প্রদেশে এই কোম্পানির দুটি অফিস রয়েছে। যেখানে আইফোন এবং শাওমি ফোনের যন্ত্রাংশ লাগানো হয়। সংস্থার প্রধানের তরফে জানা গিয়েছে তারা ভারতে নিজেদের তৃতীয় পদক্ষেপ গ্রহন করতে যথেষ্ট আগ্রহী এবং তারা তা দ্রুত করতে চায় বলেও জনিয়েছেন। এই বিনিয়োগ করতে প্রায় ৩ বছরের কাছাকাছি সময় লাগবে বলে জানা গিয়েছে। তবে এর ফলে প্রায় ৬০০০ অতিরিক্ত চাকরির সুযোগ তামিলনাড়ু প্ল্যান্টে তৈরি হবে বলে জানা গিয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.