পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তে ফের রেকর্ড গড়লো, বাড়তো সুস্থতার হার
শনিবার পশ্চিমবাংলায় করোনা আক্রান্ত ফের রেকর্ড গড়লো। একইসঙ্গে করোনায় মৃত্যু হল রেকর্ড সংখ্যক ৪২ জনের। এর মধ্যে থানিক স্বস্তি মিলেছে করোনায় সুস্থতার হারে। পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৪০৪ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ৫৩ হাজার ৯৭৩ জন। এদিন ২৪০৪ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৩৭৭ জনে। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩৩২। এদিন মৃত্যু হয়েছে ৪২ জনের।
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ৫৬ হাজার ৩৭৭ জনের মধ্যে এই মুহূর্তে চিকিৎসাধীন ১৯৩৯১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন ২১২৫ জন। মোট করোনা মুক্ত হলেন ৩৫ হাজার ৬৫৪ জন। সুস্থতার রেট হয়েছে ৬৩.২৪ শতাংশ।
করোনা টেস্টিং করোনা বুলেটিনে জানানো হয়েছে এদিন পর্যন্ত করোনা টেস্ট হয়েছে ৭ লক্ষ ৮৯ হাজার ১৪০ জনের। ৫৬টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ৮৭৬৮। এদিন টেস্টিং হয়েছে ১৫৬২৮ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ৭.১৪ শতাংশ। সংক্রমণে উদ্বেগ জেলায় জেলায় আক্রান্তের হার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি-সহ আট জেলায় উদ্বেগজনক।

Post a Comment