মুকুলের দিল্লির বাড়ি থেকে কি ঝড়ে উড়ে গেলো মোদি অমিত শাহের ব্যানার ফ্লেক্স ! গুঞ্জন তুঙ্গে
মুকুল রায় একদিন গিয়েই দিল্লি কাঁপিয়ে এসেছেন। জোর গুঞ্জন শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে। অমিত শাহের ডাকে দিল্লি ছুটেছিলেন মুকুল রায়। লক্ষ্য ২০২১ বিধানসভা নির্বাচনের রূপরেখা তৈরি। বৈঠক শুরুর একদিন আগে দিল্লি ছুটলেও পাঁচ-ছ'দিনের বৈঠক ফেলে একদিন পরেই দিল্লি ছেড়েছেন। তাঁর এই হঠাৎ কলকাতায় ফেরা নিয়ে জল্পনা শুরু হয়ে যায়।
এদিকে এখন মাথাচাড়া দিয়েছে মুকুলের দিল্লির বাড়ির বর্তমান অবস্থা। মুকুল রায়ের দিল্লির বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছে নরেন্দ্র মোদী ও অমিত শাহের ফ্লেক্স, প্ল্যাকার্ড। মোদী-শাহের ছবি দেওয়া সেই ব্যানার ফ্লেক্স রাতারাতি উধাও হয়ে যাওয়ায় জল্পনার পারদ চড়েছে রাজ্য রাজনীতিতে। জাতীয় রাজনীতিতেও উথালপাথাল তৈরি হয়েছে।
চেনা ছবি হঠাৎ বদলে গিয়েছে ১৮১ সাউথ অ্যাভিনিউয়ের সামনের চেনা ছবি হঠাৎ বদলে গিয়েছে। কিন্তু কী এমন হল, যাতে মুকুল রায়ের বাড়ির সামনের ছবি একেবারে পরিবর্তন হয়ে গেন। দিল্লির সাংগঠনিক বৈঠকের মাঝপথে মুকুল কলকাতায় ফিরে যাওয়ার পরই কেন তাঁর বাড়ির সামনে থেকে মোদী-শাহের ফ্লেক্স-ব্যানার সরে গেল তা নিয়ে প্রশ্ন উঠছে।
মুকুল রায় ঘনিষ্ঠমহল সূত্রে দাবি করা হয়েছে, সম্প্রতি এক ঝড়ে উড়ে গিয়েছে মোদী-শাহের ব্যানার-ফ্লেক্স। কিন্তু প্রশ্ন উঠেছে দিল্লিতে প্রবল বৃষ্টি হলেও তোমন ঝড় হয়নি, যাতে ফ্লেক্স নষ্ট হয়ে যেতে পারে কি !

Post a Comment