এবার বাংলা মাতাবে তৃনমূলের 'সোজা বাংলায় বলছি' অভিযান - The News Lion

এবার বাংলা মাতাবে তৃনমূলের 'সোজা বাংলায় বলছি' অভিযান





'দিদিকে বলো' ও 'বাংলার গর্ব মমতা'র সাফল্যের পর এবারের প্রচারাভিয়ান 'সোজা বাংলায় বলছি'। ২০২১-এর বিধানসভা নির্বাচনের  লক্ষ্যে সরাসরি বাংলার মানুষের হৃদয় ছুঁতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এবার মতুন কর্মসূচি নিয়ে এসেছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর।


রবিবার ২৬ জুলাই থেকেই বিজেপিকে রুখতে এই নয়া অভিযান যাত্রা শুরু করছে। ইতিমধ্যে হ্যাশ ট্যাগে ঝড় তুলে দিয়েছে ওই ‘সোজা বাংলায় বলছি' স্লোগান। এর আগে মমতার নাম ব্যবহার করে দু-দুটি কর্মসূচি নেন প্রশান্ত কিশোর। দায়িত্ব নিযেই তিনি ‘দিদিকে বলো' প্রচারাভিযানে মাত করে দেন।



তৃণমূলের ভাঙন আটকানোর পাশাপাশি জনসংযোগে তিনি দলকে এগিয়ে দেন বহুগুণ। এরপর শুরু হয় ‘বাংলার গর্ব মমতা' অভিযান। সেখানে টার্গেট করা হয় আদি তৃণমূলীদের সক্রিয়করণে।


এবার নতুন প্রচারাভিযান ‘সোজা বাংলায় বলছি'তে প্রশান্ত কিশোর টার্গেট করেছেন বাংলায় জনতাকে। বাংলার মন পেতে এবার সোজা বাংলায় বলার আহ্বান জানাবেন মমতা। সোজা কথা সোজা ভাবে বলার এই অভিযানই হল ‘সোজা বাংলায় বলছি'। বিজেপির বিরুদ্ধে বাংলা ভাষা ও বাঙালি আবেগ কাজে লাগাতে চাইছে তৃণমূল কংগ্রেস।


 এবার সেই ভাষা সন্ত্রাসের অভিযোগকে আন্দোলনের রূপ দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অভিযান চালিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে ঝড় তোলার নির্দেশ দিয়েছেন। কোনওভাবেই গেরুয়া শিবিরকে জায়গা ছাড়া যাবে না। ২০২১ বিধানসভা নির্বাচনের আগে দলে সাংগঠনিক রদবদল ঘটিয়েছেন তৃণমূল সুপ্রিমো।


সংগঠনকে ঢেলে সাজানোর পর তিনি  গুরুত্ব দিচ্ছেন প্রচার-পরিকল্পনাকে। সেই দায়িত্ব স্বভাবতই বর্তেছে প্রশান্ত কিশোরের উপর।  তাঁর পরিকল্পনা মতোই এবার শুরু হতে চলেছে ‘সোজা বাংলায় বলছি' অভিযান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.