অমানবিক স্বাস্থ্য পরিষেবার সাক্ষী থাকল বনগাঁর মানুষ - The News Lion

অমানবিক স্বাস্থ্য পরিষেবার সাক্ষী থাকল বনগাঁর মানুষ





অরূপ অধিকারী ;   অমানবিক স্বাস্থ্য পরিষেবার সাক্ষী থাকল বনগাঁর মানুষ। শনিবার বিকাল পাঁচটা নাগাদ  উত্তর ২৪  পরগনা জেলার বনগাঁ নিউ মার্কেট এলাকার বাসিন্দা মুদি দোকানদার  মাধব নারায়ণ দত্ত(55) হালকা জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন বনগাঁ হাসপাতালে।



হাসপাতালের চিকিৎসকরা রাত আটটা নাগাদ ওই  রোগীকে কলকাতায়  পাঠানোর নির্দেশ দেন। রোগীর পরিবারের অভিযোগ জ্বর ও শ্বাসকষ্ট থাকায় করোনা আতঙ্কে হাসপাতালের কোন কর্মী ওই রোগীর কাছে আসেন নি। ফলে বাধ্য হয়ে মাধব বাবুর স্ত্রী আলপনা দত্ত কোনরকমে তার অসুস্থ স্বামীকে হাসপাতালের জরুরী বিভাগে গেটের কাছে নিয়ে আসেন।


একা অসহায় আলপনা দেবী স্বামীকে কলকাতায় নিয়ে যাওয়ার জন্য বনগাঁ হাসপাতাল এলাকায় থাকা অ্যাম্বুলেন্স ডাকলেও কাউকে কাছে পাননি।  অসুস্থ মাধব নারায়ন দত্তকে পড়ে থাকতে হয় দীর্ঘক্ষন হাসপাতাল গেটের সামনে। পরিবারের অভিযোগ দীর্ঘক্ষন পড়ে থাকার পর মৃত্যু হয় রোগীর। এরপর ডাক্তার এসে মৃত বলে ঘোষণা করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.