নাইট হেরন উদ্ধার উলুবেড়িয়ায়
গাছের ডালে আটকে থাকা একটি নাইট হেরনকে উদ্ধার করল উলুবেড়িয়া পুরসভার কর্মীরা। জানা গেছে শনিবার সকালে নাইট হেরনটি আহত অবস্থায় পুরসভার সামনের একটি গাছে ঝুলছিল।
পুরসভার কর্মীদের বিষয়টি নজরে আসার পর তারা সেটি কে উদ্ধার করে পুরসভার স্বাস্থ্য বিভাগে নিয়ে আসে। পরে সেটিকে সেবা-শুশ্রূষা করে বন দফতরে খবর দেয়।

Post a Comment