ভারতীয় রেলের কাজ থেকে সরিয়ে দেওয়া হল চিনের সংস্থাকে
ভারতীয় রেলের কাজ থেকে সরিয়ে দেওয়া হল চিনের এক সংস্থাকে। জানা গিয়েছে, কাজের উন্নতি এবং মান না ঠিক হওয়ার কারণে রেলের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সংস্থাকে রেলের টেলিকমিউনিকেশন এবং সিগনালিং এর কাজের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু ঠিক ভাবে কাজ না করার জেরে সরিয়ে দেওয়া হল ওই সংস্থাকে।
জানা গিয়েছে ৪১৭ কিলোমিটার দীর্ঘ একটি করিডর যা কানপুর থেকে মুঘলসরাই পর্যন্ত বিস্তৃত সেখানেই চিনের এই সংস্থাকে কাজের বরাত দেওয়া হয়েছিল। সিগন্যালিং সহ একাধিক কাজ দেওয়া হয় সেই সংস্থাকে। কিন্তু আশানুরূপ ফল না মেলাতে চুক্তি বাতিল করা হয়েছে ওই সংস্থার সঙ্গে।
ডেডিকেটেড ফ্রেট করিডর কর্পোরেশন অফ ইন্ডিয়ার(ডিএফসিএল) ম্যানেজিং ডিরেক্টর অনুরাগ সাচান জানিয়েছেন, ইতিমধ্যে ওই সংস্থাকে সেই কাজ থেকে সরানোর চিঠি পাঠানো হয়ে গিয়েছে। পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে, ১৪ দিনের নোটিশের পরেই দেওয়া হয়েছে ওই টারমিনেশনের চিঠি। ওই সংস্থার সঙ্গে যথেষ্ট মূল্যর চুক্তি করা হয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু কেবলমাত্র কাজের ফলাফল আশানুরুপ হওয়ার কারণেই চুক্তি বাতিল করা হয়েছে ওই সংস্থার সঙ্গে।
জানা গিয়েছে ওই সংস্থাকে কাজ থেকে বের করার পরিকল্পনা শুরু হয়েছিল গত বছরেই। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ না করতে পারেনি ওই সংস্থা। শুধু তাই নয়, কাজের মানও ভালো নয়। আর সেই কারণেই চিনের ওই সংস্থাকে তাঁদের কাজ থেকে যাতে দ্রুত সরিয়ে দেওয়া যায় তা নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়। অবশেষে সরিয়ে দেওয়া হল।

Post a Comment