হাওড়ার রাজপথে যমরাজ - The News Lion

হাওড়ার রাজপথে যমরাজ




করোনা পরিস্থিতিতে মানুষকে সচেতন করতে এবার যমরাজের দেখা মিলল হাওড়ার রাস্তায়। এর আগে মুর্শিদাবাদ, নদীয়া জেলাতেও এভাবেই মানুষকে সচেতন করা হয়েছিল। শনিবার সকালে হাওড়ার কালিবাবুর বাজার, নেতাজী সুভাষ রোড  অঞ্চলে রাস্তায় দেখা যায় এই যমরাজকে।







যে সকল মানুষজন বাজার করতে বেরিয়েছেন বা বিভিন্ন কাজে রাস্তায় বেরিয়েছেন অথচ মাস্ক ব্যবহার করছেন না এদের কাছে নিজেই হাজির হয়ে যান যমরাজ স্বয়ং। এরা যাতে মাস্ক ব্যবহার করেন সেই সচেতনতার বার্তা দেন যমরাজ।






পথচলতি মানুষও যমরাজকে প্রতিশ্রুতি দেন তারা সরকারি নির্দেশ মেনে মুখে মাস্ক পরে হাতে গ্লাভস পরে রাস্তায় বের হবেন। এদিন ২৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল  কাউন্সিলর মল্লিকা রায়চৌধুরী যমরাজকে নিয়ে হাওড়ার রাস্তায় ঘুরে সচেতনতার বার্তা তুলে ধরেন। সকলের হাতে মাস্ক তুলে দেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.