বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ৩২৮৮, মৃত্যু ২৯
ঢাকা প্রতিনিধি : মহামারী করোনাভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ৩২৮৮ জন শনাক্ত হয়েছে। মারা গেছে ২৯ জন।
আজ শনিবার করোনাসংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বরাবরের মতোই বুলেটিনে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান।বাংলাদেশে করোনা সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Post a Comment