"আমরা সরকারি কর্মচারী" ব্যানারে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা গাছ বিতরণ - The News Lion

"আমরা সরকারি কর্মচারী" ব্যানারে বৃক্ষরোপণ কর্মসূচি ও চারা গাছ বিতরণ




সুবীর মন্ডল ;  আমফান বিধ্বস্ত উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা ব্লক এর চৌরাশি অঞ্চলে আজ এক বিশেষ কর্মসূচি গ্রহণ করেন কিছু সরকারি কর্মচারী ও শিক্ষকবৃন্দ। এইসব অঞ্চলে গাছগাছালির বিপুল পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচুর পরিমাণে গাছ উপড়ে গেছে এবং ভেঙে গেছে।






ফলের গাছ যেমন ভেঙেছে তেমনি প্রচুর পরিমাণে অন্যান্য অতি দামি  পুরাতন  গাছ ও ভূপতিত হয়েছে। এহেন পরিস্থিতিতে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ এবং ক্ষতিগ্রস্ত মানুষ। আজকের কর্মসূচিতে প্রায় দুই শতাধিক চারাগাছ বিতরণ করা হয় এবং  কিছু গাছ রোপন করা হয়।






বিশেষ করে গ্রামের মহিলাদের হাতে  এই সকল চারা গাছ তুলে দেওয়া হয়। প্রচুর পরিমাণে বিভিন্ন প্রকার ফলের গাছ এইসব ক্ষতিগ্রস্ত মানুষদের মধ‍্যে বিতরণ করা হয়। সরকারি কর্মচারীদের পক্ষে এই ধরনের সামাজিক দায়বদ্ধতা মূলক কাজ বিগত কয়েক মাস যাবত চলছে। কিছুদিন আগে সুন্দরবনের ঝড়খালি অঞ্চলের  অসহায় ক্ষতিগ্রস্ত  প্রায় ২০০  টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী  বস্ত্র ও ঔষধ এবং স্বাস্থ্য পরীক্ষার ব‍্যবস্থা করা হয।






প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা এবং সবুজায়নের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানালেন এই ব্যানারের বিশিষ্ট কর্মী সাহানোয়াজ আহমেদ প্রধান শিক্ষক ফলদী হাই স্কুল দত্তপুকুর।তিনি আরো বলেন এই ধরনের পরিকল্পনা তারা আগামী দিনে আরও নিতে চান যাতে মানুষের মধ্যে বৃক্ষরোপণের সচেতনতা বাড়ে। এই ধরনের উদ্যোগ বেশি বেশি গ্রহণ করার জন্য বিভিন্ন সামাজিক সংগঠন তথা ক্লাবগুলোর প্রতি আহ্বান করেন।






এই  সংগঠনের মূল উদ্যোক্তা মোঃ নাজিবুল্লাহ বলেন তারা আগামী দিনে দক্ষিণবঙ্গের ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসতে চান। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে এই সংগঠন আগামী দিনে আরো অনেক বেশি বেশি সামাজিক কল্যাণমূলক কাজ করতে চায় এবং সেই রকম পরিকল্পনাও তাঁদের আছে বলে জানান।





অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক আজগর আলী মন্ডল, নারায়ণ চন্দ্র বিশ্বাস,  কামাল হোসেন, চন্দ্রকেতুগড় ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয় এর শিক্ষা কর্মী  সেলিমুদ্দিন, আব্দুল হামিদ, মিলন আক্তার  ডাঃ মোহাম্মদ আলমগীর মন্ডল, মোঃ আবু হানিফা প্রমূখ

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.