হনুমানের তান্ডব সাঁকরাইলে - The News Lion

হনুমানের তান্ডব সাঁকরাইলে




হাওড়ার সাঁকরাইলের মাসিলা পশ্চিমপাড়া গ্রামে হনুমানের তান্ডবে অতিষ্ঠ গ্রামবাসীর । জানা গেছে গত  কয়েকদিন ধরে ওই এলাকায় একটি হনুমান এলাকায় তান্ডব চালানোর পাশাপাশি কয়েকজন গ্রামবাসীকে কামড়ায় বলে অভিযোগ। ঘটনায় গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।




শনিবার  সকালে ও হনুমানটি ১১ জনকে কামড়ায় বলে অভিযোগ। এরপরেই স্থানীয় বাসিন্দারা বন দফতরকে খবর দিলে হনুমানটিকে ধরতে এলাকায় খাঁচা পাতে বন দফতর।




যদিও হনুমানটি খাঁচায় ধরা না পড়ায় শেষ পর্যন্ত ঘুম পাড়ানি বন্দুক দিয়ে তাকে গুলি করে কাবু করা হয়। পরে আহত হনুমানটিকে সল্টলেকের অ্যানিম্যাল রেস্কিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.