সীমান্তে ইয়াবা ট্যাবলেট পাচারের চেষ্টা, গ্রেপ্তার মহিলা পাচারকারী
সীমান্তে গ্যাস সিলেন্ডার মধ্যে ইয়াবা ট্যাবলেট পাচারের চেষ্টা, গ্রেপ্তার মহিলা পাচারকারী।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট থানার ভারত বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তের
ঘটনা।
জানা যায়, সোমবার রাতের অন্ধকারে এক মহিলা গ্যাস সিলেন্ডার নিয়ে সীমান্তের জিরো পয়েন্টের দিকে যাচ্ছিল।
সেই সময় ১৫৩ নম্বর ব্যাটেলিয়ানের জি কোম্পানির জওয়ানদের সন্দেহ হয়। মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই
চক্ষু চড়কগাছ।
সীমান্তরক্ষীদের কাছে স্বীকার করে ওই গ্যাস সিলেন্ডার মধ্যে প্রায় এক হাজার ইয়াবা ট্যাবলেট বাংলাদেশে পাচার করার উদ্দেশ্য ছিল। যার বাজারমূল্য প্রায় ৪ লক্ষ্য ৭৫ হাজার টাকা। ওই মহিলা পাচারকারী নাম নার্গিস বেগম।
এরপর ওই মহিলা পাচারকারীকে গ্রেফতার করে।
বিএসএফ মহিলার বাড়ি ঘোজাডাঙ্গা সীমান্তের পানিতর গ্রামে। ফাঁকা গ্যাস সিলেন্ডার মধ্য দিয়ে ইয়াবা ট্যাবলেট উদ্ধার হওয়ায় অভিনব পাচার রুখল বিএসএফ ।এই মহিলা পাচারকারী সঙ্গে অন্যকোন বড় চক্র আছে কিনা সেটাও তদন্ত করে দেখছে ১৫৩ নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিক প্রদীপ কুমার,ও অমরেশ কুমার।
উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট শুল্ক দপ্তরের হাতে তুলে দেয়া হয়েছে। ধৃত মহিলা পাচারকারীকে বসিরহাট থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার মহিলা পাচারকারীকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।

Post a Comment