গলায় ফাঁস লাগিয়ে আত্বহত্যা ছাত্রের - The News Lion

গলায় ফাঁস লাগিয়ে আত্বহত্যা ছাত্রের





গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো ১৯ বছরের স্কুল পড়ুয়া এক যুবক। ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুরের এম কে মৈত্র রোড সিদ্ধেশ্বরী তলা এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, গতকাল রাত আটটা নাগাদ দ্বাদশ ক্লাসের ছাত্র  শিভম রায় পিকনিক করতে যাই বন্ধু-বান্ধবের সাথে।






রাতে সাময়িক বৃষ্টি হাওয়াই বাড়িতে ফিরতে রাত হয়ে যায়, বাবা সুব্রত রায় তাকে জিজ্ঞাসাবাদ করলে কোন উত্তর না দিয়ে নিজের ঘরে শুতে যায় শিবম রায়। আজ ভোর সাড়ে চারটে নাগাদ ঘরের বারান্দায় নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়।







তবে কী কারণে এই আত্মঘাতী বাবা সুব্রত রায় ও গোটা পরিবার কিছুতেই বুঝতে পারছে না, শিভম রায় বাবা সুব্রত রায়ের একমাত্র সন্তান। আজ সকাল থেকেই স্কুল পড়ুয়া শিবম রায়ের এই আত্মঘাতী ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ আসে ও মৃতদেহ টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.