উত্তর ভারতীয় স্টাইলের প্রাতঃরাশ
উপকরণঃ
১ কাপ সবুজ মুগ ডাল
১-১/২টেবিল চামচ চালের আটা
১/৪ কাপ ধনে পাতা, কুচি করা
২ কাচা লংকা কুচি,
আদা, ১ ইঞ্চি
৩ কোয়া রসুন কুচি
৩/৪ কাপ জল
লবন স্বাদমতো
১/২ চা চামচ শুকনো লংকা গুঁড়ো
১ চা চামচ গরম মশলা গুঁড়ো
২ চা-চামচ ফ্ল্যাক্স বীজ গুঁড়ো
ভাজার জন্য তেল
প্রণালিঃ
মুগ ডাল চিলা রেসিপি তৈরি শুরু করতে, মুগ ডাল জলে ৫ থেকে ৬ ঘন্টা ভিজিয়ে রাখুন।
ডাল দিয়ে খুব কম জল দিয়ে ভালো করে পিষে নিন।
একবার হয়ে গেলে মুগ ডাল চিলার ব্যাটারটি বাটিতে মিশিয়ে নিন, অন্যান্য উপকরণ যেমন চালের গুঁড়া ধনে পাতা, কাঁচা লংকা কুচি,আদা এবং রসুন, লবণ, শুকনো লংকার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং ফ্ল্যাক্স বীজের গুঁড়ো দিন। সব কিছু ভাল করে মেশান।
বাটা ঘন হওয়া উচিত। লবণ পরীক্ষা করে স্বাদ অনুযায়ী করে নিন।
মাঝারি আঁচে একটি তাওয়া রাখুন, কয়েক চামচ তেল দিন। তেল গরম হয়ে এলে তাওয়াতে ডাল চিলার ব্যাটার দিন।
একটা চামচের পিছনে ব্যবহার করে তা তাওয়াতে ছড়িয়ে দিন এবং মুগ ডাল চিলার এক বা দুই মিনিট বা চিলার নীচের অংশটি সোনালি বাদামী হওয়া পর্যন্ত রান্না করুন। মুগ ডাল চিলা ফ্লিপ করুন এবং চিলার অন্য দিকে রান্না করুন।
Post a Comment