মাকে খুন করলো ছেলে
মাকে খুনের অভিযোগ উঠলো ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে মেমারি থানার মন্ডলগ্রামে। মৃতের নাম বন্দনা সরকার। স্থানীয়রাই অভিযুক্ত ছেলেকে পুলিসের হাতে তুলে দেয়। পূ্র্ব বর্ধমানের মেমারি থানার মন্ডলগ্রামের বাসিন্দা ওই অভিযুক্ত ছেলের নাম তাপস সরকার।
পেশায় টোটো চালক তাপস বাবা-মায়ের সঙ্গে এক বাড়িতেই থাকত। তার বাবা গোপাল সরকার জানান, নেশা করার জন্য মায়ের কাছে টাকা চেয়েছিল তাপস। মা বন্দনা টাকা দিতে না চাওয়ায় প্রথমে কথা কাটাকাটি হয়।
পরে আচমকা ধারালো অস্ত্র দিয়ে মাকে কোপ মারে সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বন্দনার। পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। আটক করা হয়েছে অভিযুক্ত ছেলেকে।

Post a Comment