অমিতাভর বাড়ি পুরোপুরি সিল করে দেওয়া হলো - The News Lion

অমিতাভর বাড়ি পুরোপুরি সিল করে দেওয়া হলো






ঐশ্বর্য রাই বচ্চন এবং আরাধ্যা বচ্চনও কোভিড–১৯–এ আক্রান্ত। তবে জয়া বচ্চনের রিপোর্ট নেগেটিভ এসেছে। রবিবার দুপুরে একথা জানালেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে।





 রবিবার প্রথম রিপোর্টে দেখা যায় জয়া, ঐশ্বর্য এবং আরাধ্যা কোভিড–১৯ নেগেটিভ। কিন্তু দ্বিতীয় রিপোর্টে ঐশ্বর্য এবং আট বছরের আরাধ্যার শরীরে কোভিড–১৯ পজিটিভ ধরা পড়ে।





 মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর বলেছেন, শনিবার রাতেই র‍্যাপিড  অ্যান্টিজেন কিট দিয়ে তাঁদের করোনা পরীক্ষা করা হয়েছিল। তবে রিপোর্ট নেগেটিভ এলেও জয়াকে ১৪ দিন হোম কোয়ারানটাইনে থাকতে হবে। ১৪ দিন পর, কোয়ারানটাইনের কার্যকাল শেষ হলে পর আবার কোভিড পরীক্ষা হবে তাঁদের।






কিশোরী আরও বলেছেন, রবিবার সকালে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বিএমসি অমিতাভের ‘জলসা’ বাংলো স্যানিটাইজ করে। তারপর বাংলোটি কনটেইনমেন্ট জোন বলে ঘোষণা করে বোর্ড লাগিয়ে পুরোপুরি সিল করে দেওয়া হয়। আপাতত কেউ ওই বাংলো থেকে বেরোতে বা ঢুকতে পারবেন না। শুধু অত্যাব্যশকীয় পণ্য পৌঁছে দেওয়া হবে বাংলোতে।





তবে  অমিতাভের বিপুল জনপ্রিয়তার কথা মাথায় রেখে বাংলো এবং লাগোয়া এলাকা ব্যারিকেড করে দিয়েছে মুম্বই পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.