অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল
অমিতাভ বচ্চনের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তাঁর শরীরে করোনার সামান্য উপসর্গ রয়েছে। এমনটাই জানানো হয়েছে মুম্বইয়ের নানাবতী সুপার স্পেশালিটি হাসপাতাল সূত্রে। অমিতাভ তাঁর অনুরাগীদের আশ্বস্ত করে বলেছেন, নিজের শারীরিক অবস্থা সম্পর্কে সবসময় টুইটারে তথ্য দিতে থাকবেন তাঁদের।
শনিবার রাতে তাঁর এবং তাঁর ছেলে অভিষেকের কোভিড–১৯ পজিটিভ ধরা পড়ার পর কোনওরকম ঝুঁকি না নিয়ে ৭৭ বছরের অমিতাভকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করানো হয়।
ভর্তি হন অভিষেকও। অমিতাভ গত ১০ দিন তাঁর আশেপাশে থাকা সবাইকে কোভিড পরীক্ষা করাতে অনুরোধ করেন।
অভিষেকও টুইটারে সবাইকে অযথা উদ্বিগ্ন না হতে বলেন। রবিবার সকালেই বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন বা বিএমসি অমিতাভের ‘জলসা’ বাংলোয় কনটেইনমেন্ট জোন বোর্ড লাগিয়ে দিয়েছে।

Post a Comment