করোনা জাতীয় অর্থনীতিতে কতটা প্রভাব ফেলেছে তা জানতে শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী
করোনা ভাইরাস অতি মহামারী জাতীয় অর্থনীতিতে কতটা প্রভাব ফেলেছে তার ধারণা করতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অর্থ এবং বাণিজ্য মন্ত্রকের শীর্ষে থাকা আধিকারিকদের সঙ্গে বৈঠক করছেন। তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নজর এখন কেমন করে অর্থনীতির গতি বাড়িয়ে ঘুরে দাঁড়ানো যায় ।
সম্প্রতি শেষ হওয়া ত্রৈমাসিকে উপভোক্তা চাহিদা কমে আসায় অর্থনীতির শ্লথ গতি লক্ষ্য করা গিয়েছে। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে করা ঘন্টা দেড়েকের এই বৈঠকে অর্থ এবং বাণিজ্য মন্ত্রকের আধিকারিকরা বর্তমান পরিস্থিতি কেমন সেটা তুলে ধরবেন। সূত্রের খবর প্রধানমন্ত্রী ৫০ জন আধিকারিকের কাছ থেকে এই বিষয়ে তথ্য নিয়েছেন। এর আগে তিনি আলাদা আলাদা করে বৈঠক করেছেন , অর্থনৈতিক পরামর্শদাতা পরিষদ, অর্থ মন্ত্রকের মুখ্য অর্থনৈতিক পরামর্শদাতা এবং নীতি আয়োগের সঙ্গে।
Post a Comment