করোনা সংক্রমণে ফের নতুন রেকর্ড গড়লো আমেরিকা
করোনা পরিস্থিতির ভয়াবহতা শুধুই বেড়ে চলেছে। জুনের শেষ থেকে সারা বিশ্বে প্রচুর সংক্রমণ ধরা পড়েছে। তাবড় বিশ্বনেতা থেকে শুরু করে সাধারণ মানুষ-আক্রান্ত হচ্ছেন লাখে লাখে।
কীভাবে সংক্রমণ রোধ হবে, তা নিয়ে চিন্তায় বিশ্ববাসী। এরই মাঝে করোনা সংক্রমণে ফের নতুন রেকর্ড গড়লো আমেরিকা। গতকালের রেকর্ড ভেঙে শুক্রবার নতুন করে রেকর্ড গড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
জানা গিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় আমেরিকায় নতুন করে ৬৮, ৪২৮ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং ৯৭৪ জনের মৃত্যু হয়েছে। এই সংখ্যা মিলিয়ে বর্তমানে আমেরিকায় মোট সংক্রমিত ৩৫,৬০,৩৬৪ জন এবং মৃত্যু হয়েছে ১,৩৮,২০১ জনের।
Post a Comment