ভয়াবহ ভূমিধসে অরুণাচলে পুরো যোগাযোগ পরিষেবা বিপর্যস্ত
একটি সরকারি রিপোর্ট অনুযায়ী, গত দু’দিন ধরে অবিচ্ছিন্ন বৃষ্টিপাতের জেরে অরুণাচল প্রদেশের বেশ কয়েকটি জেলায় সড়ক যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিপর্যস্ত হয়ে গিয়েছে। আপাতত জানা যাচ্ছে, একটানা বৃষ্টিপাতের জেরে পশ্চিম সিয়াং জেলার বিভিন্ন অঞ্চলে গুরুত্বপূর্ণ যোগাযোগের রাস্তগুলি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে।
মারাত্মক বৃষ্টিতে অ্যালো-পাঙ্গিন রোড বেশ কয়েকটি স্থানে ক্ষতিগ্রস্থ হয়। প্রচুর ভারী যানবাহন আটকা পড়ে। তবে প্রশাসনের অনেক চেষ্টার পর হালকা যানবাহন চলাচলের জন্য রাস্তা কিছুটা উপযোগী হয়। এখনও কাজ চলছে। এভারেস্ট পয়েন্টে মারাত্মক ভূমিধসের জেরে শুক্রবার আলো-লিকাবালি রোডও অবরুদ্ধ হয়ে যায়। সিআই-কোসির আালো-যোমচা রোডও অবরুদ্ধ হয়ে পড়ে।
Post a Comment