শুক্রবার সৌরভের করোনা রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তি ক্রিকেটমহলে
নিয়মমাফিক সৌরভ গঙ্গোপাধ্যায়ের করোনা টেস্ট করানো হলে রিপোর্ট নেগেটিভ আসে। শুক্রবারই লালারসের রিপোর্ট হাতে পেয়েছেন মহারাজ।
তাঁর সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা না-গেলেও ঘনিষ্ঠমহল সুত্রে জানা গিয়েছে সৌরভের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে৷ গত সপ্তাহে সৌরভের দাদা তথা সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের করোনা আক্রান্তের খবর সামনে আসে৷
এখনও হাসপাতালে ভর্তিও রয়েছেন স্নেহাশিস৷ তবে সিএবি সচিবের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। কিন্তু স্নেহাশিসের করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই হোম কোয়ারেন্টাইনে চলে সৌরভ ও তাঁর পরিবারের সদস্যরা। নিজেকে হোম কোয়ারেন্টাইনে রাখলেও করোনা টেস্ট করানোর সিদ্ধান্ত নেন ভারতের অন্যতম সফর অধিনায়ক৷ শুক্রবার রাতেই সৌরভের রিপোর্ট নেগেটিভ আসায় গঙ্গোপাধ্যায় পরিবারের পাশাপাশি ক্রিকেটমহলে স্বস্তি নেমে আসে৷
Post a Comment