বাংলাদেশি জলদস্যু গ্রেফতার
''মোষ্ট ওয়ান্টেড' বাংলাদেশি জলদস্যু আশারফ সর্দারকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। আশারফকে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ড তৈরি করে দেওয়ার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ। ধৃতরা হল মুজিবর লস্কর ও কুমারেশ মহাজন।
মুজিবর চাকলা কুস্তিয়ার বাসিন্দা অন্যদিকে কুমারেশের বাড়ি চম্পাহাটি এলাকায়। তল্লাশি চালিয়ে এদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২মনিটর, ২টি সিপিইউ, ২টি প্রিন্টার, বায়োমেট্রিক মেশিন।
এদের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা বা কোনও চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে সোনারপুরের প্রসাদপুর এলাকায় মুজিবের একটা সাইবার ক্যাফে আছে।
সেখানেই কুমারেশ এই চক্র চালাত। এর আগে এইভাবে বহুজনের তারা ভুয়ো ডকুমেন্ট তৈরি করেছে বলে জানতে পেরেছে পুলিশ।
অন্যদিকে, আশরফ দীর্ঘদিন ধরে পুলিশের ওয়ান্টেড তালিকায় ছিল সুন্দরবন এলাকায় একাধিক ডাকাতির ঘটনায় জড়িত ছিল সে সমুদ্রে মৎস্যজীবীদের ট্রলারে হামলা চালানো, লুটপাটে জড়িত ছিল সে।

Post a Comment