আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে দুই হাতির অস্বাভাবিক মৃত্যু - The News Lion

আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে দুই হাতির অস্বাভাবিক মৃত্যু





আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ঘণ্টাখানেকের ব্যবধানে জোড়া হাতির মৃত্যু। প্রথম হাতির মৃত্যুর ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতেে আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের  রামঝোরা চা বাগানে একটি দাঁতাল হাতির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায়।





 খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনদপ্তরের কর্মী ও আধিকারিকরা। কি কারণে চা বাগানে ঢুকে হাতিটি মারা গেল খতিয়ে দেখছেন বনদপ্তরের আধিকারিকরা।







 তবে স্থানীয়দের দাবি প্রবল ঝড় বৃষ্টিতে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছে হাতিটি। এর ঘণ্টা খানেকের মধ্যে ফের হাতির দেহ উদ্ধারের ঘটনা ঘটে। এবার ঘটনাস্থল জলপাইগুড়ির বামনডাঙ্গা চা বাগান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বনকর্মীরা হাতির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠায়।







স্থানীয়দের অভিযোগ চা বাগানে হাতির ঢোকাতে বিদ্যুতের তার দিয়ে ফেন্সিং করা হয়েছিল তাতেই জড়িয়ে মারা গিয়েছে হাতিটি। যদিও এ ব্যাপারে চা বাগান কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।





বন দফতরের জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁওয়ের রেঞ্জার দোরজি শেরপা বলেন, "হাতির দেহটির ময়নাতদন্ত করা হচ্ছে। রিপোর্টে মৃত্যুর কারণ জানা যাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.