রাজ্যের স্বাস্থ্য দফতর জালিয়াতি করছে, অভিযোগ সুজনের
করোনা ভাইরাসের সংক্রমণ এখন পশ্চিমবঙ্গ ভয়াবহ জায়গায় গিয়ে পৌঁছেছে। করোনা হওয়ার থেকেও ভয়টা বেশি চেপে বসেছে, হাসপাতালে বেড পাবে কিনা। মন্তব্য করেছেন বিধানসভায় বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, করোনা যতটা না ভয়ানক, তার থেকে বেশি হয়ে যাচ্ছে রাজ্যের স্বাস্থ্যের অব্যবস্থা। রাজ্যে সরকার আছে কি না তা নিয়েও প্রশ্ন তোলেন সুজন চক্রবর্তী।
একের পর এক উদাহরণ তুলে ধরে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগের তোপ দাগের তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে। সেই তালিকায় যেমন ছিল ইচ্ছাপুরের উচ্চমাধ্যমিকের ছাত্র কিংবা জয়নগরের রুইদাস পরিবার, তেমনই দমদমের সরকারি আধিকারিক। এই তালিকায় তিনি স্কুলের শিক্ষক থেকে শুরু করে কাউন্সিলরের কথাও উল্লেখ করেন। তাঁর প্রশ্ন রাজ্যে কি সরকার আছে, স্বাস্থ্য দফতর বলে কি কিছু আছে।
সুজন চক্রবর্তীর অভিযোগ জালিয়াতি করছে স্বাস্থ্য দফতর। শুরু থেকেই এই অসত্য তথ্য দিয়েছে এবং জালিয়াতি শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। চিকিৎসা নিয়ে জালিয়াতি করেছে সরকার। এমন কী মৃত্যুর সংখ্যা নিয়েও সরকার জালিয়াতি করেছে বলেও অভিযোগ করেছেন তিনি। হাসপাতালের বেড নিয়ে জালিয়াতি করছে বলেও অভিযোগ করেছেন বাম পরিষদীয় নেতা।
তিনি বলেছেন, চিকিৎসকরা বলছেন বেড নেই, দফতর বলছে আছে। তিনি বলেন সরকারি পরিসংখ্যান বলছে বেড ফাঁকা রয়েছে ৫২ টা। কিন্তু সেখানে গিয়ে দেখা যাচ্ছে বেড ফাঁকা নেই।

Post a Comment