সামনের দুমাসে করোনা আক্রান্তের সংখ্যা শিখরে পৌঁছে যাবে, বললেন মুখ্যমন্ত্রী
সামনের দুমাসে করোনা আক্রান্তের সংখ্যা শিখরে পৌঁছে যাবেন। এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সরকার টেস্টের সংখ্যা বাড়ানোয় আক্রান্তের সংখ্যা বাড়ছে। আগামী দিনে টেস্টের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেছেন, নমুনা পরীক্ষা বাড়ানো হলেই আক্রান্তের সংখ্যা বাড়বে। তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও, সাধারণ মানুষকে আতঙ্কিত না হতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকা দেখে শিউরে ওঠার কোনও কারণ নেই। রোগীকে চিহ্নিত করে চিকিৎসায় জোর মুখ্যমন্ত্রী বলেছেন আগের থেকে পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে। আগামী দিনে তা আরও বাড়বে। সরকার ট্রেসিং, ট্র্যাকিং আর টেস্টিং-এর ওপর জোর দিচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেছেন, তা করা গেলেই বেশি সংখ্যক রোগীকে চিহ্নিত করে চিকিৎসা করানো যাবে। নিয়মবিধি মেনে চলার পরামর্শ় এই সময়ে মুখ্যমন্ত্রী আরও বেশি করে সব নিয়মবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। করোনা নিয়ে কোনও ধন্দ কিংবা প্রশ্ন থাকলে টেলিমেডিসিন অ্যাপের মাধ্যমেই তা জেনে নেওয়া যাবে। আ্রশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেছেন, যাঁদের হোম আইসোলেশনে থাকার সমস্যা, তাঁদের জন্য সেফ হোমের ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

Post a Comment