তাজপুরে সমুদ্রে নেমে মৃত্যু হল হাওড়ার পর্যটকের, নিখোঁজ আরও এক
হাওড়া থেকে তাজপুর বেড়াতে এসে সমুদ্রে নেমে মৃত্যু হল পর্যটকের। নিখোঁজ আরো এক পর্যটক। মৃত পর্যটকের নাম শাহেদ সালিম( ২৫)। বাড়ি হাওড়ার শিবপুরে। নিখোঁজ ব্যক্তির নাম মহম্মদ জুনেত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৫ বন্ধু মিলে একটি গাড়ীতে দিঘা বেড়াতে এসেছিলেন তারা। তাদের মধ্যে তিনজন তাজপুর চলে আসে। সেখানে সমুদ্রে নামার কিছুক্ষণের তিনজন তলিয়ে যায়।
একজন কোনরকমে রক্ষা পেলেও শাহেদ সালিম ও জুনেত তলিয়ে যায়। পরে শাহেদকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। কি ভাবে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ নিখোঁজ জুনেতের এর খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Post a Comment