শ্বশুরবাড়িতে গিয়ে খুন হলো জামাই
শ্বশুরবাড়িতে গিয়ে খুন জামাই। ঘটনাটি ঘটেছে
উত্তর ২৪ পরগনা জেলার হাবরা থানার অন্তর্গত মারাকপুর কুলতলা মোড়
এলাকায়।
জানা যায় গত বৃহস্পতিবার শ্বশুরবাড়ি থেকে তলব আসে জামাই হাসান আলী মন্ডল বয়স ২৮ ও স্ত্রী
রুবিনা মন্ডলকে বাপের বাড়ি আসার জন্য। যাওয়ার পর শ্বশুর এব্রাহিম মন্ডল জামাই হাসানকে চাপ
দিতে থাকে বিবাহবিচ্ছেদের জন্য।
জামাই রাজি না হওয়ায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ।
ফলে বাধ্য হয়ে জামাই হাসান বিবাহ বিচ্ছেদে রাজি হয়। হাসানের একটি
মোবাইলের দোকান আছে এবং হাসান তার নিজের বাড়িতে ফিরে আসে ও মনে মনে রাগ
পুষে রেখে পরের দিন একটি ধারালো দা নিয়ে শ্বশুর বাড়ি যায়। সেখানে গিয়ে জামাই শশুরকে মারধর করে দা দিয়ে কোপায় এবং পরে
স্থানীয়রা শশুর ইব্রাহিম মণ্ডলকে হাবরা হাসপাতালে নিয়ে আসে। সেখানে তিনি
বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
তারপর
হাসানকে তার শ্বশুরবাড়ির পরিবারের লোকজন
দা দিয়ে এলোপাথারি কোপাতে থাকে। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় হাসান আলী মন্ডলের।
স্থানীয় একজন ফোন করে হাসানের পরিবারকে জানায় তার মৃত্যু হয়েছে।গতকাল রাত আনুমানিক রাত দুটো ঘটনাটি ঘটে।
হাসানের
পরিবারের অভিযোগ তাদের ছেলেকে পরিকল্পনা মাফিক ধারালো অস্ত্র দিয়ে মাথায় এবং
শরীরে কুপিয়ে খুন করেছে শশুর বাড়ি লোকজন। তাদের কঠোর শাস্তি দাবি জানিয়েছে
পরিবার। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Post a Comment