পশ্চিমবাংলায় একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু ২৫ জনের - The News Lion

পশ্চিমবাংলায় একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু ২৫ জনের





সমস্ত রেকর্ড ভেঙ্গে পশ্চিমবঙ্গে একদিনে করোনা ভাইরাসে  মৃতের সংখ্যা পৌঁছে গেল ২৫ জনে৷ ফলে বাংলায় মোট মৃতের সংখ্যা ৮০৪ জন৷ গত ২৪ ঘণ্টায় করোনা  আক্রান্তের সংখ্যা ৮৫০ জন৷ মোট আক্রান্তের সংখ্যাটা প্রায় ২৪ হাজার৷ তবে এই পর্যন্ত প্রায় সুস্থ হয়েছেন ১৬ হাজার৷

মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, বাংলায় ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৫০ জন৷ এই মুহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৮৩৭ জন৷ তবে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৭,২৪৩ জন৷

সোমবার থেকে মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত বাংলায় মৃত্যু হয়েছে ২৫ জনের৷ যা একদিনে সর্বোচ্চ মৃতের সংখ্যা৷ সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮০৪ জনে৷ একদিনে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটা বাড়ল ২৭০ জন৷


গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫৫৫ জন৷ ফলে এই পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫,৭৯০ জন৷ যা শতাংশের হিসেবে ৬৬.২৪ শতাংশ৷  যে ২৫ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে কলকাতারই ১০ জন৷ উত্তর ২৪ পরগনার ৯ জন৷ দক্ষিণ ২৪ পরগনার ৩ জন৷ হুগলি ১ জন৷ 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.