করোনাভাইরাসে আক্রান্ত ব্যবসায়ীর আত্মহত্যা - The News Lion

করোনাভাইরাসে আক্রান্ত ব্যবসায়ীর আত্মহত্যা




ঢাকা প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুলতান মাহমুদ নামে ৫৮ বছর বয়সী এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার সকালে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ ডেন্ডাবর এলাকায় তার নিজ বাড়িতে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।




এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।নিহত সুলতান আশুলিয়ার ডেন্ডাবর এলাকার ইলেকট্রিক পার্সের ব্যবসা করতেন।নিহতের স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন ব্যবসায়ী সুলতান মাহমুদ। এ জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করারও কথা ছিল।





এর মধ্যে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তার করোনা পরীক্ষা করলে তার পজিটিভ রিপোর্ট আসে। আজ মঙ্গলবার সকালে তিনি নিজ বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।






আশুলিয়া থানার এসআই মিরাজুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি করোনা পজিটিভ হওয়ায় অবসাদগ্রস্ত হয়ে ওই ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মৃতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের পর লাশটি তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.