করোনার খবর পড়তে গিয়ে দাঁত খুলে পড়লো সংবাদ পাঠিকার - The News Lion

করোনার খবর পড়তে গিয়ে দাঁত খুলে পড়লো সংবাদ পাঠিকার





টেলিভিশনে  করোনাভাইরাস-সংক্রান্ত খবর পড়ছিলেন সংবাদ পাঠিকা। সেই সময়  হুট করেই তাঁর মুখে হাত। দেখা গেল, খবর পড়ার সময়ই তাঁর দাঁত খুলে পড়েছে। তবে খুলে পড়া দাঁত হাতে নিয়ে বেশ সাবলীলভাবেই খবর পাঠ করতে থাকেন তিনি।গতকাল শুক্রবার এ খবর জানা গেছে। এরই মধ্যে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।




জানা গিয়েছে,   ওই সংবাদ পাঠিকার নাম মারিচকা পাদালকো। তিনি ইউক্রেনের টেলিভিশন চ্যানেল টিএসএনের সংবাদ পাঠিকা।





সংবাদ সম্প্রচার হওয়ার পরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে লেখেন বিউটি ব্লগার একুলকা। সেখানে গিয়ে মন্তব্যে ওই সংবাদ পাঠিকা লেখেন, ‘হ্যাঁ, আমি সত্যিই আমার সামনের একটি দাঁতের অংশ হারিয়েছি। ২০ বছরের উপস্থাপনার অভিজ্ঞতায় প্রথমবারই এমন একটি অবাক করা ঘটনা ঘটল।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.