২০২১ সালে ফের তৃণমূলই সরকার গড়বে, হুঁশিয়ারি মমতার
করোনার জেরেএবার তৃণমূলের শহিদ স্মরণে ভার্চুয়ালি সভা হয়৷ সেই সভাতেই রাজ্য়ের বিরোধীদলগুলিকে একহাত নেন তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়৷ বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে তৃণমূলনেত্রী বলেন, ‘একুশের ভোটে বদলা নিতে হবে৷’ চেনা আক্রমণাত্মক মেজাজেই বিরোধীদের তোপ মমতার৷ তুলোধনা করলেন গেরুয়া শিবিরকে৷
আসন্ন ভোটগুলিতে বিজেপির জামানত জব্দ হবে বলেও কটাক্ষ করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়৷ আগামী বছরের বিধানসভা ভোটে আরও একবার রাজ্য়ে সরকার গড়ার দায়িত্ব রাজ্য়বাসী তৃণমূলের কাঁধেই তুলে দেবেন বলে দাবি মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের৷ তৃণমূলের বিরুদ্ধে লাগাতার বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে বলে অভিয়োগ মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের৷
হুঁশিয়ারির সুরেই বলেন, ‘একুশের ভোটে বদলা নিতে হবে৷’৷ বিরোধী গেরুয়া শিবিরকে কটাক্ষ করে মমতা আরও বলেন, ‘বিজেপির জামানত জব্দ হবে৷ বিজেপিকে সমর্থন করলে ঠকবেন৷ জীবনও যাবে জীবিকাও যাবে৷’ একইসঙ্গে নাম না করে মোদী-শাহকে বিঁধে তৃণমূলনেত্রীর কটাক্ষ, ‘যাঁরা এজেন্সি দিয়ে দেশ চালান, তাঁরা দেশের নেতা নন৷ তৃণমূলের উপর ভরসা রাখুন৷ ২০২১ সালে ফের তৃণমূলই সরকার গড়বে৷’
Post a Comment