হিউম্যান ট্রায়ালে অংশ নিতে চান চূর্ণী গঙ্গোপাধ্যায়
অভিনেত্রী চূর্ণী গঙ্গোপাধ্যায় জানালেন তিনি করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালে অংশ নিতে ইচ্ছুক। ভারতে অল ইন্ডিয়া মেডিকেল সাইন্স করোনার হিউম্যান ট্রায়াল করতে চলেছে খুব শীঘ্রই। এই হিউম্যান ট্রায়ালে অংশ নিতে চান বলে একটি মেইল করেছেন চূর্ণী।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি ‘কোভ্যাকসিন’ এখনো পর্যন্ত হিউম্যান ট্রায়ালে সফল হয়েছে। জানা যাচ্ছে যে ১০৭৭ জনের শরীরে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের শরীরে অ্যান্টি বডি এবং হোয়াইট ব্লাড সেল তৈরি হয়েছে।
এর ফলে করোনা ভাইরাস এর সঙ্গে লড়তে মানুষ সক্ষম হবে। এখন শুধু অপেক্ষা ভারতে এই ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের। সরকারের অনুমতি এলেই এই ভাইরাসের ভ্যাকসিন ট্রায়াল শুরু হবে।
Post a Comment