করোনাভাইরাসে আক্রান্ত বিশ্বের ১ কোটি ৬৬ লাখেরও বেশি মানুষ - The News Lion

করোনাভাইরাসে আক্রান্ত বিশ্বের ১ কোটি ৬৬ লাখেরও বেশি মানুষ



আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছেছে এক কোটি ৬৬ লাখ ৭০ হাজার ৬৩ জনে। এছাড়া প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ৫৯ হাজার ৭৭ জন।আজ বুধবার সকাল পর্যন্ত জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) দেওয়া তথ্য অনুসারে আরও জানা যায়, করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।


বুধবার পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ৮৩ হাজার ১৯১ জন এবং মারা গেছেন ৮৮ হাজারেরও বেশি মানুষ।এদিকে সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দক্ষিণ এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ১৪ লাখ ৮৩ হাজার ১৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৪২৫ জনের।


করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৪৩ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৪৯ হাজার ২৫৬ জন।গত বছরের ডিসেম্বরে চিন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.