ভারতে মোট আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ১৫ লাখ ছুঁতে চলেছে
সেতু নিউজ ডেস্ক ; ভারতে করোনা ভাইরাসের রেকর্ড সংক্রমণ । গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রামিত হয়েছে প্রায় ৪৯,০০০। যার জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ১৫ লাখ ছুঁতে চলেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৭৬৮ জন। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪,১৯৩।
গতকাল রাতেই ১৫ লক্ষ ছাড়িয়েছিল করোনা সংক্রমণ। রাত পোহাতেই এক ধাক্কায় সাড়ে ১৫ লাখের দোরগোড়ায় পৌঁছেগিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৪৯,০০০। যার জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লক্ষ ৩১ হাজার। মৃত্যু বাড়ল গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৭৬৮ জন। যার জেরে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৪,১৯৩ জন।
যদিও ৩ রাজ্যে করোনা সংক্রমণের হার কমছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। ভারতে এখন অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৫,০৯,৪৪৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৯,৮৮,০৩০ জন। লকডাউন জারি করোনা সংক্রমণ রুখতে গোটা দেশেই দফায় দফায় লকডাউন চলছে। একাধিক রাজ্যে আজ লকডাউন চলছে। পশ্চিমবঙ্গে চলছে লকডাউন। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাস্তা। লকডাউন রক্ষায় কড়া পুলিস প্রশাসনও।
এছাড়াও উত্তর প্রদেশ বিহারে চলছে লকডাউন। সংক্রমণ কমছে তিন রাজ্যে করোনা সংক্রমণ ৩ রাজ্যে কমছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

Post a Comment