কেঁপে উঠলো লাদাখের কার্গিল এলাকা, তীব্র আতংক ছড়িয়ে পড়েছে - The News Lion

কেঁপে উঠলো লাদাখের কার্গিল এলাকা, তীব্র আতংক ছড়িয়ে পড়েছে




রবিবার সকালে  ফের ভূমিকম্প ভারতের কাশ্মীরের লাদাখের কার্গিল এলাকায়। রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ৪.৭। জানা গিয়েছে,  ভারতীয় সময় অনুসারে ভোর ৩ টে ৩৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়।


বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কার্গিল থেকে ৪৩৩ কিমি উত্তর পশ্চিমে এই কম্পন আঘাত হানে।ন্যাশনাল সেন্টার সিসমোলজি জানাচ্ছে, “ভোর ৩ টে ৩৭ এ ৪.৭ রিখটার স্কেলের মাত্রায় কার্গিল থেকে ৪৩৩ কিমি উত্তর পশ্চিমে এই ভূমিকম্প আঘাত হানে।ঘটনায় এখনও কোনও ক্ষয় ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। 



উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবারেই ভূ-কম্পনে কেঁপে উঠেছিল লাদাখের কার্গিল। সেদিন রিখটার স্কেলে ম্যাগনিটিউড ছিল ৪.৫।চলতি মাসের প্রথম সপ্তাহেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি। এমনকি অদূর ভবিষ্যতে আরও বড়সড় ভূমিকম্পের বার্তাও দিয়েছেন বিশেষজ্ঞরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.