করোনা সংক্রমণে জার্মানিকেও পিছনে ফেলে দিয়েছে মহারাষ্ট্র - The News Lion

করোনা সংক্রমণে জার্মানিকেও পিছনে ফেলে দিয়েছে মহারাষ্ট্র






গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৮৫০ জন। মৃত্যু হয়েছে ৬১৩ জনের। যা এতোদিনের মধ্যে সর্বাধিক। নতুন করে করোনা সংক্রমণের জেরে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৬ লক্ষ ৭৩ হাজার ১৬৫ জনে। 




যারমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ২ লক্ষ ৪৪ হাজার ৮১৪ টি। মোট মৃত্যু হয়েছে ১৯ হাজার ২৬৮ জনের।  দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সুত্রে জানা গিয়েছে, এই নিয়ে গত নয় দিনে ভারতে করোনা সংক্রমণ দৈনিক গড় হিসাবে প্রায়  ১৮ হাজারের বেশি হচ্ছে। জুলাই মাসের শুরু থেকেই ভারতে ব্যাপকহারে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। 






ইতিমধ্যে দেশটিতে করোনার সর্বোচ্চ রেকর্ড গড়েছে মহারাষ্ট্র রাজ্যমহারাষ্ট্রে করোনা সংক্রমণ দুই লক্ষের গন্ডি ছাড়িয়ে গিয়েছে। করোনা সংক্রমণের নিরিখে জার্মানিকেও পিছনে ফেলে দিয়েছে মহারাষ্ট্র। শনিবার রাত পর্যন্ত মহারাষ্ট্রে করোন আক্রান্তের সংখ্যা মোট ২ লক্ষ ৬৪ জন। মৃত্যু হয়েছে ২৯৫ জনের। সব মিলিয়ে মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো ৮ হাজার ৬৭১ জন। 







অন্যদিকে, গত ২৪ ঘন্টায় তামিলনাড়ুতে মৃত্যু হয়েছে ৬৪ জন। দিল্লিতে মৃত্যু হয়েছে ৫৯ জন। কর্নাটকে মৃত্যু হয়েছে ২১ জন। অন্ধ্রপ্রদেশে ৮ জনের মৃত্যু ঘটে।  






এদিকে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, গত বৃহস্পতিবার পর্যন্ত ভারতে ল্যাবের মাধ্যমে করোনা পরীক্ষা করা হয়েছে ৯০ লক্ষ ৫৬ হাজার ১৭৩ জনের। খুব তাড়াতাড়ি এই সংখ্যাটা এক কোটির ঘর ছাড়াবে বলে আশাবাদী তিনি।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.