চলে গেলেন 'ক্রাইম পেট্রোল' অভিনেতা রঞ্জন - The News Lion

চলে গেলেন 'ক্রাইম পেট্রোল' অভিনেতা রঞ্জন






ভারতের চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা রঞ্জন সেহগাল মারা গেছেন। তিনি বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ‘সরবজিত’ ছবিতে এবং ব্যাপক জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ক্রাইম পেট্রল’-এ কাজ করে পরিচিতি পান।




জানা যায়, শরীরের বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতা হারিয়ে মারা যান রঞ্জন। চণ্ডীগড়ের পিজিআই-এ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।




৩৬ বছর বয়সী রঞ্জন পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। ‘ভাগ্য’ ও ‘রিশতা ডট কম’ নামের সিরিয়ালেও অভিনয় করেন তিনি। এ ছাড়া ‘তুম দেনা সাথ মেরা’, ‘গুস্তাখ দিল’, ‘ভবর’, ‘জানে কিয়া হোগা রাম’ ও ‘কুলদীপক’ সিরিয়ালেও কাজ করেন তিনি।





পাঞ্জাবি ছবি ‘ইয়ারান দা ক্যাচাপ’, ‘আতশবাজি ইশক’ ও ‘মাহি এনআরআই’-এও অভিনয় করেন রঞ্জন। তাঁকে ঐশ্বরিয়া ও রণদীপ হুদা অভিনীত ছবি ‘সরবজিত’-এও অভিনয় করতে দেখা যায়।





এ মাসের শুরুর দিকে ‘ক্রাইম পেট্রল’ অভিনেতা শফিক আনসারি ক্যানসারের সঙ্গে লড়াই করে মারা যান। এই দুই অভিনেতার মৃত্যুতে সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস অ্যাসোসিয়েশন গভীর দুঃখ প্রকাশ করেছে। বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ও হেমা মালিনী অভিনীত ২০০৩ সালে মুক্তি পাওয়া ছবি ‘ভগবান’-এ অভিনয় করেন আনসারি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.