হঠাৎ করে খোঁজ মিলছে না ৩,৩৩৮ করোনা রোগীর - The News Lion

হঠাৎ করে খোঁজ মিলছে না ৩,৩৩৮ করোনা রোগীর




একসঙ্গে হঠাৎ করে খোঁজ মিলছে না ৩,৩৩৮ করোনা আক্রান্তের। ঘুম উড়েছে বেঙ্গালুরু প্রশাসনের।  উধাও হয়ে যাওয়া রোগীদের খোঁজ না মিললে গোটা কর্নাটকের করোনা  পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রশাসনের শীর্ষ কর্তাদের।



এমনিতেই লাফিয়ে লাফিয়ে কর্নাটকে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। দক্ষিণের এই রাজ্যে শনিবার রাত পর্যন্ত ৮৫ হাজার ৮৭০ জন করোনা আক্রান্ত হয়েছেন। রাজ্যে করোনায় মৃত বেড়ে ১৭২৪।    কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুর করোনা পরিস্থিতি শোচনীয়। গত দু’সপ্তাহে ২৭ হাজারের বেশি সংক্রমিত হয়েছেন শুধু বেঙ্গালুরুতেই। এখনও পর্যন্ত বেঙ্গালুরুতে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে ৪৩,৫০৩।   



 এরই মধ্যে শহর থেকে একসঙ্গে ৩,৩৩৮ করোনা আক্রান্ত রোগী উধাও হয়ে যাওয়ায় ঘুম উড়েছে প্রশাসনের শীর্ষ কর্তাদের। রাজ্যজুড়ে চিরুনি তল্লাশি শুরু হয়েছে নিখোঁজ করোনা রোগীদের হদিশ পেতে।  দ্রুত তাঁদের খোঁজ না মিললে গোটা রাজ্যের করোনা পরিস্থিতি বিপজ্জনক চেহারা নিতে পারে বলে আশঙ্কা করছেন রাজ্য পুলিশ ও প্রশাসনের কর্তারা। গোটা বেঙ্গালুরু শহরেই হুলস্থূল পড়ে গিয়েছে।  বলা ভালো, দিশেহারা দশা গোটা কর্নাটক প্রশাসনেরই। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.