এবার বাজারে এল স্যানিটাইজার পেন
বিশেষজ্ঞদের মতে , করোনা রোধ গুরুত্বপূর্ণ স্যানিটাইজার। আর তাই বাজারে এসেছে একাধিক নতুন ধরনের স্যানিটাইজার। আর সেই কথা মাথাতে রেখে এবারে লখনউ এর বাজারে এসেছে স্যানিটাইজার পেন। যার ফলে সুবিধা হচ্ছে মানুষের।
এখন লখনউ এর বাজারে ছেয়ে গিয়েছে এই স্যানিটাইজার পেন। যেখানে একাধারে লেখা যেমন যাবে। তার সঙ্গে স্যানিটাইজিং এর সুবিধাও পাওয়া যাবে। ডঃ ফারআজ হাসান জানিয়েছেন আগে এই স্যানিটাইজারের এত গুরুত্ব ছিল না। কিন্তু আজ এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি দ্রব্য।
আর সকলের চাহিদা আলাদা হয়ে থাকে। আর সেই কারণেই তারা একাধিক বিভিন্ন ধরনের স্যানিটাইজার নিয়ে এসেছেন। যার মধ্যে রয়েছে স্যানিটাইজিং পেনও। এই পেন পড়ুয়া থেকে শুরু করে অফিস কর্মী সকলকে সুরক্ষিত রাখবে। এর সাহায্যে লেখার সঙ্গে সঙ্গে হাত পরিস্কার করাও সহজ হবে।
Post a Comment