আগামী বুধবার সাপ্তাহিক লকডাউনে ট্রেন বাতিল করল রেল
চলতি সপ্তাহের গত বৃহস্পতিবার ও শনিবারের পরে আগামী সপ্তাহে ২৯ জুলাই বুধবারেও সম্পূর্ণ লকডাউনের কথা ইতিমধ্যেই ঘোষণা করেছে রাজ্য সরকার। ওইদিন বেশ কয়েকটি ট্রেন বাতিল করল রেল। এছাড়াও কয়েকটি ট্রেনকে আংশিক বাতিল করার কথাও জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
যাত্রীদের সুবিধার কথা ভেবেই আগেভাগেই সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে তারা। আগামী বুধবার লকডাউনের দিন চারটি ট্রেন বাতিল করা হয়েছে। এই ট্রেনগুলি হলো ০২২০১/০২২০২ শিয়ালদহ - ভুবনেশ্বর - শিয়ালদহ দুরন্ত স্পেশাল ট্রেনটি ২৭শে জুলাই শিয়ালদহ থেকে এবং ২৮ জুলাই ভুবনেশ্বর থেকে বাতিল হয়েছে। ০২০৭৪/০২০৭৩ ভুবনেশ্বর -হাওড়া - ভুবনেশ্বর স্পেশাল ট্রেনটি ২৯ জুলাই চলাচল করবে না। ০২২৪৬/০২২৪৫ যসবন্তপুর - হাওড়া - যসবন্তপুর স্পেশাল ট্রেনটি ২৮ জুলাই যশবন্তপুর থেকে এবং ২৯ জুলাই হাওড়া থেকে ছাড়বে না।
০২২১৩/০২২১৪ শালিমার - পাটনা - শালিমার ট্রেনটি ২৮ জুলাই পাটনা থেকে এবং ২৯ জুলাই শালিমার থেকে বাতিল হয়েছে। এছাড়া ০২৭০৩/০২৭০৪ হাওড়া - সেকেন্দ্রাবাদ - হাওড়া ট্রেনটি ২৮ জুলাই সেকেন্দ্রাবাদ থেকে ছেড়ে হাওড়ার পরিবর্তে ভুবনেশ্বর শর্ট টার্মিনেট করা হবে। এবং ২৯ জুলাই ট্রেনটি হাওড়ার পরিবর্তে ভুবনেশ্বর থেকে যাত্রা শুরু করবে।
০২৮০১/০২৮০২ ভুবনেশ্বর -নিউ দিল্লি স্পেশাল ট্রেনটি ২৯ জুলাই পুরুলিয়া জংশন স্টেশনে থামবে না। এছাড়াও ৯২৮২৩/০২৮২৪ ভুবনেশ্বর - নিউ দিল্লি এ সি স্পেশাল ট্রেনটি পূর্ণ লকডাউনের দিনে হিজলি স্টেশনে থামবে না। এছাড়াও ০২৮১০হাওড়া - মুম্বাই সিএসএমটি স্পেশাল ট্রেনটি ২৯ জুলাই রাত্রি ৮টার বদলে রাত্রি ১১টা ১০ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়বে।

Post a Comment