মালদা মেডিকেল কলেজে ১২৫ বেডের কোভিড হাসপাতাল - The News Lion

মালদা মেডিকেল কলেজে ১২৫ বেডের কোভিড হাসপাতাল






১২৫ বেডের কোভিড হাসপাতাল চালু হতে চলেছে মালদা মেডিকেল কলেজে। হাসপাতালে সংক্রামিত রোগীদের সব ধরনের আধুনিক চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ২০ জুলাই থেকে কোভিড হাসপাতাল চালু হচ্ছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিট বিভাগে  ইতিমধ্যে এবিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।






করোনা সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য এতদিন পুরাতন মালদার ব্লকের মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের নারায়নপুর এলাকার কোভিড-১৯ হাসপাতালে পাঠানো হতো।






 এবারে মালদা মেডিকেল কলেজে নতুন করে ১২৫ বেডের কোভিড হাসপাতাল চালু করতে চলেছে স্বাস্থ্য দপ্তর। পুরাতন মালদার পর এটি হচ্ছে দ্বিতীয় কোভিড হাসপাতাল। যা চালু হচ্ছে মেডিকেল কলেজের ট্রমা কেয়ার ইউনিট বিভাগে বিল্ডিংয়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.