কোন কোন মানুষদের থেকে দূরে থাকার পরামর্শ দিলেন অমিতাভ? জেনে নিন - The News Lion

কোন কোন মানুষদের থেকে দূরে থাকার পরামর্শ দিলেন অমিতাভ? জেনে নিন





করোনা আক্রান্ত অভিনেতা অমিতাভ বচ্চনকে নিয়ে উৎকণ্ঠা কাটেনি এখনো। কিংবদন্তি এই তারকার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ার পর তাঁর হালহকিকত জানতে উতসাহী বিশ্বের কোটি কোটি ভক্ত-অনুরাগী। আর গুণমুগ্ধদের মনের অবস্থা বুঝতে পেরেই কি না অসুস্থ হওয়ার পরও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের আপডেট নিয়মিত জানাচ্ছেন বিগ বি।





জানা যায়, সম্প্রতি জীবনঘনিষ্ঠ ভীষণ গুরুত্বপূর্ণ একটি বার্তা টুইটারে শেয়ার করেন অমিতাভ। হাসপাতালে চিকিৎসাধীন বিগ বি তাঁর টুইটে লেখেন, ‘যারা ঈর্ষা প্রকাশ করে, যারা অন্যদের অপছন্দ করে, যারা অসন্তুষ্ট থাকে, ক্রুদ্ধ হয়, এমনকি সন্দেহ করে... যারা অন্যকে দূরে রাখে... এই ছয় ধরনের ব্যক্তির জীবন দুঃখে ভরা থাকবে... যখনই সম্ভব নিজেকে এ ধরনের লোক থেকে রক্ষা করবেন।’





করোনায় আক্রান্ত অমিতাভ ও তাঁর সন্তান বলিউড তারকা অভিষেক বচ্চনকে কমপক্ষে আরো এক সপ্তাহ হাসপাতালে থাকতে হবে। পাঁচ-ছয় দিন পর তাঁদের ফের করোনা পরীক্ষা করা হবে।






এর আগে অভিষেক এক টুইট বার্তায় জানান, চিকিৎসকেরা যত দিন চাইবেন, ঠিক তত দিন হাসপাতালে থাকবেন তাঁরা। অন্যদিকে করোনায় আক্রান্ত বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও তাঁর মেয়ে আরাধ্যা বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।




অমিতাভের বাসভবন জলসাকে এরই মধ্যে সংরক্ষিত অঞ্চল হিসেবে ঘোষণা করে অমিতাভের বাড়িটিকে সিল করে দিয়েছে বিএমসি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.