২০২১ এর আগে তৃনমূলের কোমর ভেঙে দিতে বিজেপির ট্রাম্প কার্ড মুকুল রায় - The News Lion

২০২১ এর আগে তৃনমূলের কোমর ভেঙে দিতে বিজেপির ট্রাম্প কার্ড মুকুল রায়






২০২১ সালের  ভোটের আগে তৃণমূল কংগ্রেসের কোমর ভেঙে দিতে চাইছে বিজেপি।  তাই মুকুল রায়কে নিয়ে বিশেষ পরিকল্পনা করেছেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি মুকুল রায়ের যোগাযোগ কাজে লাগাতে বদ্ধপরিকর।










২০২১-এ তৃণমূলকে জবরদস্ত ঝটকা দিতে বিজেপি মুকুল রায়কে আলাদা করে ব্যবহার করবে।  শাসক দলের মন্ত্রী-বিধায়কদের সঙ্গে যোগাযোগ রাখতে মুকুলই প্রধান ভরসা বিজেপির। তাঁদের গেরুয়া পার্টিতে আসার পথ প্রশস্ত করতে মুকুলকে দায়িত্ব দিয়েছেন খোদ অমিত শাহ।









বিধানসভা নির্বাচনের আর ১০ মাস বাকি। এই সময়ে তৃণমূল কংগ্রেসের কোমর ভেঙে দিতে পারলে আর উঠে দাঁড়াতে পারবে না বলেই মনে করছে বিজেপি। সেই লক্ষ্যেই পরিকল্পনা স্থির করেছে বিজেপি। মুকুল রায় ও অমিত শাহের জন্য অফিস খোঁজা হচ্ছে সল্টলেকে। সেই অফিস থেকেই তাঁরা তৃণমূল শসানের অবসান ঘটানোর পরিকল্পনা করবেন।








২০১৯-এর আগে ও পরে বহু নেতা তৃণমূল ভেঙে বিজেপিতে নাম লিখিয়েছিলেন। তাঁদের অনেককেই লোকসভা নির্বাচনে প্রার্থী করা হয়েছিল। তাঁদের বেশিরভাগই আজ সাংসদ। বাকিরাও পদ পেয়েছেন দলে। এই পরিস্থিতিতে ২০২১-এর আগে সেই ভাঙনের খেলা শুরু করতে চলেছে বিজেপি।








কলকাতার রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে তৃণমূলের অনেক হেভিওয়েট নেতাকে নিয়ে। অমিত শাহ নিজে ঘাঁটি গেড়েছেন রাজ্যে তৃণমূলকে ভাঙতে। তাঁর তৈরি করা তালিকায় রয়েছে বাঘা বাঘা নাম।







এই তালিকায় তৃণমূল কংগ্রেসের এমন নাম রয়েছে, যা শুনলে তৃণমূল কংগ্রেস চমকে উঠবে, এমনটাই বলছে বিজেপি। সবথেকে অবাক করার মতো বিষয় হ'ল বিজেপি রাজ্যের শাসকদলের কয়েকজন মন্ত্রীর উপর নজর রাখছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.